শুক্রবার ১৭ জুলাই ২০২৬
বিশ্বকাপ ফাইনালে বাড়তে পারে হাফটাইম, নিয়ম ভাঙার গুঞ্জনে আলোচনায় ফিফা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১:৫৫ পিএম   (ভিজিট : ১৫)
ফিফা বিশ্বকাপের ফাইনালে ফুটবলের প্রচলিত নিয়মে পরিবর্তন আসতে পারে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠেয় ফাইনালে হাফটাইমের ১৫ মিনিটের বিরতি বাড়িয়ে ২০ থেকে ২৫ মিনিট করা হতে পারে, যাতে সুপার বোলের আদলে বিশেষ সংগীতানুষ্ঠান আয়োজন করা যায়।

এক মাসব্যাপী প্রতিযোগিতা শেষে ইতোমধ্যে স্পেন ফাইনালে জায়গা নিশ্চিত করেছে। দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের সেমিফাইনালের পর। আগামী রোববার নিউ জার্সিতে অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের দাবি, ফাইনালের বিরতিতে ম্যাডোনা, শাকিরা ও দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ড বিটিএস পারফর্ম করতে পারে। এছাড়া অনুষ্ঠানে টম ক্রুজ, লওরা পাউসিনি, নিকোল শেরজিঙ্গার, রবি উইলিয়ামস এবং জনপ্রিয় ইউটিউবার আই শো স্পিডের উপস্থিতিরও কথা বলা হচ্ছে।

বর্তমান নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) বিধিমালায় হাফটাইমের বিরতি সর্বোচ্চ ১৫ মিনিট। তবে বিশেষ এই আয়োজনের কারণে ফিফা সেই নিয়মে ব্যতিক্রম আনতে পারে বলে গুঞ্জন রয়েছে।

একটি আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিউ জার্সিতেই গত বছরের ক্লাব বিশ্বকাপের ফাইনালে হাফটাইম ২৪ মিনিটে বাড়ানো হয়েছিল। ওই সময় কোল্ডপ্লে, জে বালভিন, ডোজা ক্যাট, টেমস ও ইমানুয়েল কেরি সংগীত পরিবেশন করেন।

এদিকে ফিফা জানিয়েছে, বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন করবেন এমি, গ্র্যামি, অস্কার ও টনি—এই চার মর্যাদাপূর্ণ পুরস্কারজয়ী মার্কিন শিল্পী জেনিফার হাডসন।

ফিফার ভাষ্য অনুযায়ী, প্রযোজনা প্রতিষ্ঠান বালিচ ওয়ান্ডার স্টুডিওর সৃজনশীল সহযোগিতায় আয়োজিত সমাপনী অনুষ্ঠান বিশ্বকাপজুড়ে ফুটে ওঠা আবেগ, উন্মাদনা ও বৈশ্বিক ঐক্যের বার্তা উদযাপন করবে।

তবে হাফটাইমের সময়সীমা আনুষ্ঠানিকভাবে বাড়ানো হবে কি না, সে বিষয়ে ফিফা এখনও কোনো চূড়ান্ত ঘোষণা দেয়নি।

আজকালের খবর/এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft