মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়তে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি
প্রকাশ: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ১২:২১ এএম   (ভিজিট : ১১)
প্রাইম ব্যাংক পিএলসি. এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক কর্মপরিবেশ গড়ে তোলা এবং কর্মীদের পেশাগত দক্ষতা উন্নয়নে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় প্রাইম ব্যাংকের কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের কর্মীরা ব্রিটিশ কাউন্সিলের আন্তর্জাতিকভাবে স্বীকৃত শিক্ষা ও প্রশিক্ষণ কর্মসূচিতে বিশেষ সুবিধা পাবেন। এসব কর্মসূচির মধ্যে রয়েছে যোগাযোগ দক্ষতা, নেতৃত্ব বিকাশ, কর্মক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি এবং পেশাগত দক্ষতা উন্নয়ন। পাশাপাশি ব্যাংকের উইমেন ব্যাংকিং ‘নীরা’, স্টুডেন্ট ব্যাংকিং এবং অন্যান্য গ্রাহকরাও ব্রিটিশ কাউন্সিলের নির্বাচিত বিভিন্ন সেবায় বিশেষ অফার উপভোগ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফয়সাল রহমান, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন প্রধান শায়লা আবেদিন উপস্থিত ছিলেন। ব্রিটিশ কাউন্সিলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইংলিশ অ্যান্ড এক্সামিনেশনস বিভাগের চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, হেড অব মার্কেট–বাংলাদেশ জুনায়েদ আহমেদ, ডিরেক্টর বিজনেস ডেভেলপমেন্ট তাহনী ইয়াসমিন এবং হেড অব বিজনেস ডেভেলপমেন্ট (বিজনেস অ্যান্ড এডুকেশন) শেহরিন শিবলীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ফয়সাল রহমান বলেন, কর্মীদের দক্ষতা উন্নয়নে বিনিয়োগই সবচেয়ে অর্থবহ বিনিয়োগ। ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে কর্মীরা আন্তর্জাতিক মানের শিক্ষা ও দক্ষতা উন্নয়নের সুযোগ পাবেন। একই সঙ্গে গ্রাহকদের জন্যও বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।

ব্রিটিশ কাউন্সিলের হেড অব মার্কেট–বাংলাদেশ জুনায়েদ আহমেদ বলেন, প্রাইম ব্যাংকের সঙ্গে এই কৌশলগত অংশীদারিত্ব ইংরেজি ভাষা শিক্ষা, নেতৃত্ব উন্নয়ন এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং উভয় প্রতিষ্ঠানের যৌথ সক্ষমতা উন্নয়নের উদ্যোগকে আরও এগিয়ে নেবে।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft