![]() |

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর উত্তরা শাখার উদ্যোগে গত বুধবার (৮ জুলাই) রাজধানীর উত্তরায় এক গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোন প্রধান মো. মাহবুব-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. ইমাম হোসাইন এবং উত্তরা ১০ নম্বর সেক্টর জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দিন আহমাদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উত্তরা শাখার প্রধান মোহাম্মদ মাসুম বিল্লাহ।
গ্রাহকদের পক্ষে বক্তব্য দেন সমাজসেবক ও ব্যবসায়ী মো. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট ইব্রাহিম খলিল, ক্যাপ্টেন শেখ মো. আহসানুল করিম, খন্দকার কামরুন্নাহার এবং মানবিক সহায়তা সংস্থা হিউম্যান আপিল ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া-এর কান্ট্রি ডিরেক্টর কামাল এলহাজ মাহমুদ খলিফা।
সমাবেশে গ্রাহকসেবা, শরিয়াহভিত্তিক ব্যাংকিং কার্যক্রম এবং গ্রাহকদের সঙ্গে ব্যাংকের সম্পর্ক আরও সুদৃঢ় করার বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
আজকালের খবর/ এমকে