মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬
এবারের বিশ্বকাপ শিরোপা জিতবে কারা, জানালো সুপার কম্পিউটার
প্রকাশ: সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ৯:৫৫ এএম   (ভিজিট : ২০)
শেষের পথে ফিফা বিশ্বকাপ ২০২৬। ফাইনালসহ বাকি মাত্র ৪টি ম্যাচ, যেখানে শিরোপা লড়াইয়ে টিকে আছে আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্পেন ও ফ্রান্স।
 
এই চারটি দলের সেমিফাইনালে খেলার কথা বিশ্বকাপ শুরুর আগেই বলেছিল অপটার সুপার কম্পিউটার। এবার সেই সুপার কম্পিউটার এবার নেমেছে চ্যাম্পিয়ন দল বাছাইয়ে। হিসাব–নিকাশের পর তারা জানিয়েছে সম্ভাব্য চ্যাম্পিয়ন দলের নামও।

অপটার সুপার কম্পিউটারের মতে, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা ফ্রান্সের। এবারের আসরে এখন পর্যন্ত দারুণ ছন্দে আছে ফরাসিরা। আক্রমণভাগে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। লিওনেল মেসির সঙ্গে যৌথভাবে এই বিশ্বকাপে সর্বোচ্চ ৮ গোল তার। অন্যদিকে উসমান ডেম্বেলেও করেছেন ৫ গোল। মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে দুজনই গোল করে ফ্রান্সকে তুলে দিয়েছেন সেমিফাইনালে।

বিশ্বকাপের বাকি ম্যাচগুলো নিয়ে অপটার সুপারকম্পিউটার ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করেছে। সেখানে ৫৭.৭ শতাংশ ক্ষেত্রে ফ্রান্স স্পেনকে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে উঠবে বলা হচ্ছে। আর ৩৪ শতাংশ ক্ষেত্রে বলা হচ্ছে, শিরোপাও জিতবে ফরাসিরা।

শিরোপা জয়ের দৌড়ে ফ্রান্সকে এগিয়ে রাখা হলেও স্পেনও দারুণ ছন্দে আছে। ২০২৪ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ১–০ গোলে হারের পর থেকে টানা ৩৬ ম্যাচে অপরাজিত রয়েছে তারা। এ সময়ে তাদের জয় ২৭টি, ড্র ৯টি—যা স্পেনের ইতিহাসে দীর্ঘতম অপরাজিত থাকার রেকর্ড।

অপটার সুপার কম্পিউটারের হিসাবে স্পেনের ফাইনালে ওঠার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। তবে মজার বিষয় হলো, শিরোপা জয়ের সম্ভাবনায় তারা এখনো দ্বিতীয় স্থানে, ২৩.৪ শতাংশ। অর্থাৎ সুপারক কম্পিউটারের ধারণা, ডালাসে মঙ্গলবারের সেমিফাইনালের বিজয়ী দলেরই শেষ পর্যন্ত বিশ্বকাপ জেতার সম্ভাবনা সবচেয়ে বেশি।

অন্যদিকে, অপটার সুপারক ম্পিউটারের হিসাবে, বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় তৃতীয় স্থানে আছে ইংল্যান্ড। তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ২১.৯ শতাংশ। তবে ১৯৬৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে ওঠার সম্ভাবনায় তারা সামান্য এগিয়ে, ৫০.৯ শতাংশ।

আর শেষ চারে থাকা আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা সবচেয়ে কম ধরা হচ্ছে। অপটার সুপার কম্পিউটারের হিসাবে আলবিসেলেস্তেদের শিরোপা জয়ের সম্ভাবনা ২০.৬ শতাংশ।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft