রবিবার ১২ জুলাই ২০২৬
বিশ্বকাপ ইতিহাসে প্রথমবার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা চার দল সেমিফাইনালে
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ১২:৪৫ পিএম   (ভিজিট : ১৩)
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে নতুন এক অধ্যায়ের জন্ম হলো। প্রথমবারের মতো ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চারটি দলই জায়গা করে নিয়েছে বিশ্বকাপের সেমিফাইনালে। শেষ আটের লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এর মধ্য দিয়েই গড়ে উঠেছে অনন্য এই রেকর্ড।

গত ১১ জুন ফিফা কর্তৃক প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, সেমিফাইনালে ওঠা চার দলের মধ্যে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে থাকা স্পেন কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়। তৃতীয় স্থানে থাকা ফ্রান্স মরক্কোকে ২-০ গোলে পরাজিত করে সেমিফাইনালের টিকিট কাটে। আর চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে।

এবারের বিশ্বকাপে প্রতিযোগিতার কাঠামোয় আনা পরিবর্তনও এই ইতিহাসের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। প্রতিযোগিতা শুরুর আগে শীর্ষ চার দলকে ড্রয়ের চারটি পৃথক অংশে রাখা হয়েছিল। ফলে তারা নিজ নিজ গ্রুপে চ্যাম্পিয়ন হতে পারলে সেমিফাইনালের আগে একে অপরের মুখোমুখি হওয়ার সুযোগ ছিল না। চার দলই সেই লক্ষ্য পূরণ করায় শেষ পর্যন্ত সেমিফাইনালে দেখা মিলেছে বিশ্বের সেরা চার দলের।

ড্রয়ের এই বিন্যাসে আর্জেন্টিনা ও স্পেনকে একই পথে রাখা হয়নি। ফলে ফাইনালের আগে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা ছিল না। একইভাবে ইংল্যান্ড ও ফ্রান্সও নকআউটের বিপরীত অংশে ছিল। তাই চার দল নিজেদের পথ পেরিয়ে সেমিফাইনালে পৌঁছাতে সক্ষম হয়েছে।

এখন বিশ্বকাপের শেষ চারের লড়াইয়ে মঙ্গলবার মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। আর বুধবার মাঠে নামবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। দুই ম্যাচ ঘিরেই ফুটবলপ্রেমীদের মধ্যে বিরাজ করছে তুমুল উত্তেজনা।

উল্লেখ্য, ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হয় ১৯৯৪ সালে। তবে ওই বছরের বিশ্বকাপে এটি বাছাইয়ের মানদণ্ড হিসেবে ব্যবহার করা হয়নি। এরপর বহুবার শীর্ষ র‌্যাঙ্কিংধারী দলগুলো প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। ২০০২ সালে ফ্রান্স, ২০১০ সালে ইতালি, ২০১৪ সালে স্পেন, ২০১৮ সালে জার্মানি এবং ২০২২ সালে বেলজিয়াম শীর্ষ চারে থাকা সত্ত্বেও গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। 

১৯৯৮ সালের পর অনুষ্ঠিত কোনো বিশ্বকাপেই র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল একসঙ্গে সেমিফাইনালে উঠতে পারেনি। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে ২০২৬ বিশ্বকাপে রচিত হলো এক নতুন ইতিহাস।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft