বৃহস্পতিবার ৯ জুলাই ২০২৬
ব্রিটিশ রাষ্ট্রদূতকে জরুরি তলব ইরানের
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৭:৪০ পিএম   (ভিজিট : ১০)
ইরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটিশ কর্মকর্তাদের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে বারবার ‘ভিত্তিহীন’ অভিযোগ তোলার প্রতিবাদ জানাতেই তাকে তলব করা হয়। একই সঙ্গে যুক্তরাজ্যকে ইরানবিরোধী ‘সন্ত্রাসী নেটওয়ার্ককে’ আশ্রয় ও সমর্থন বন্ধ করার আহ্বান জানিয়েছে তেহরান।

বুধবার (০৮ জুলাই) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ও পশ্চিম ইউরোপবিষয়ক মহাপরিচালক আলিরেজা ইউসেফি ব্রিটিশ রাষ্ট্রদূতকে তলব করেন। এ সময় তিনি ইরানের জনগণের প্রতি ব্রিটিশ সরকারের ‘অনুচিত আচরণের’ বিষয়ে দেশটির আনুষ্ঠানিক প্রতিবাদ তুলে ধরেন। খবর ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনার।

সম্প্রতি ইরানের বিরুদ্ধে ব্রিটেনে নিরাপত্তাসংক্রান্ত কর্মকাণ্ড পরিচালনার অভিযোগ ওঠে। রাষ্ট্রদূতের কাছে দেওয়া এক কূটনৈতিক নোটে এসব অভিযোগকে ‘মিথ্যা ও ভিত্তিহীন’ বলে প্রত্যাখ্যান করেন ইউসেফি।

তিনি বলেন, এসব অভিযোগ মূলত আন্তর্জাতিক আইনবিরোধী কর্মকাণ্ডের দায় এড়িয়ে যাওয়ার একটি চেষ্টা। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিলে করা ‘জঘন্য অপরাধ’ ও পশ্চিম এশিয়ায় অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগ থেকে দৃষ্টি সরাতেই এ ধরনের দাবি করা হচ্ছে।

আলিরেজা ইউসেফি ব্রিটিশ সরকারের প্রতি ইরানবিষয়ক নীতিতে পরিবর্তন আনার আহ্বান জানান। তিনি ‘সন্ত্রাসবাদ ও সহিংসতাকে উৎসাহিতকারী ব্যক্তি ও নেটওয়ার্ককে’ আশ্রয় ও সমর্থন বন্ধ করার পাশাপাশি ইসরায়েলের প্রতি সমর্থন প্রত্যাহারেরও আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ইসরাইলের অর্থায়ন ও পরিচালনায় পরিচালিত বলে অভিযোগ থাকা সন্ত্রাসী নেটওয়ার্কগুলোকে ব্রিটেনে আশ্রয় দেওয়া দেশটির আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতার লঙ্ঘন। এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে বলেও জোর দিয়েছে তেহরান।

আজকালের খবর/বিএস 

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft