সোমবার ২৭ জুলাই ২০২৬
গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন
প্রকাশ: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ৫:১৮ পিএম   (ভিজিট : ৬১)
গাইবান্ধার পলাশবাড়ীতে প্রস্তাবিত ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণ বন্ধের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। "ইনসাফ কায়েমকারী ছাত্র শ্রমিক জনতা, কুড়িগ্রাম"-এর ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

শনিবার (৪ জুলাই) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব ও বক্তব্য দেন সংগঠনের সমন্বয়ক আখম আশরাফুর রহমান। এছাড়াও অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শাহিনুর রহমান, মনজুরুল হক, আহমেদ তালুকদার ও রাসেল মিয়া।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গাইবান্ধার পলাশবাড়ীতে ৮২ ফুট উচ্চতার রামমূর্তি নির্মাণের উদ্যোগটি সম্পূর্ণ সাম্প্রদায়িক উসকানিমূলক। দীর্ঘদিন ধরে ভারতের কঠোর হিন্দুত্ববাদী আগ্রাসনের কারণে বাংলাদেশ ও ভারতের মুসলমানদের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন গাইবান্ধায় এই বিশাল রামমূর্তি নির্মাণের মাধ্যমে বাংলাদেশেও সম্প্রীতি বিনষ্টের চেষ্টা করা হচ্ছে। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এই কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

বক্তারা আরও অভিযোগ করেন, এই মূর্তি নির্মাণের উদ্যোগের পেছনে থাকা হরিদাস চন্দ্র তরণীদাস একজন চিহ্নিত প্রতারক। তিনি অতীতে প্রধানমন্ত্রীর পরিবারের প্রটোকল অফিসার পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করেছিলেন এবং পরে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে গ্রেপ্তারও হন। জেল থেকে বের হওয়ার পর তিনি এখন বিপুল ব্যয়ে রামমূর্তি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। এই উদ্যোগের পেছনে অর্থের উৎস কী এবং এর সাথে কারা জড়িত, তা তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান বক্তারা।

মূর্তি নির্মাণের কার্যক্রম বন্ধ করে বিষয়টি গুরুত্বের সাথে তদন্তের আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft