শুক্রবার ৩ জুলাই ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তিতে ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ ঘোষণা
প্রকাশ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৭:১৭ পিএম   (ভিজিট : ১২)
ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে জেলার সাংবাদিকদের জন্য ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড’ ঘোষণা করা হয়েছে। 

গত মঙ্গলবার রাতে প্রেস ক্লাবের ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় নানা বর্ণাঢ্য ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রেস ক্লাবের সুবর্ণ জয়ন্তী উদযাপনের সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সাংবাদিকদের পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ ৩টি ক্যাটাগরিতে সেরা তিন জন সাংবাদিককে এই পুরস্কার প্রদানের ঘোষণা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯টি উপজেলার সকল কর্মরত সাংবাদিক এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি ও ৫০ বছর পূর্তি উদযাপন কমিটির আহ্বায়ক জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও উদযাপন কমিটির সদস্য সচিব মোঃ বাহারুল ইসলাম মোল্লা, সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খান সাদাত, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু, অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোজাম্মেল চৌধুরী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাহান সাজু প্রমুখ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষি ও পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি ও উন্নয়ন এবং অপরাধ, দুর্নীতি ও আইনশৃঙ্খলা বিষয়ক বিশেষ, অনুসন্ধানী বা এক্সক্লুসিভ প্রতিবেদনের জন্য এই পুরস্কার প্রদান করা হবে। জাতীয় পর্যায়ের সংবাদপত্র, টেলিভিশন এবং অনলাইন নিউজ পোর্টালে ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের জুন মাসের মধ্যে প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনই কেবল পুরস্কারের জন্য বিবেচিত হবে। আগ্রহী সাংবাদিকদের তাদের প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদন আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সরাসরি জমা দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft