রবিবার ২৮ জুন ২০২৬
সিআইডি প্রধান হলেন মোশাররফ
প্রকাশ: রোববার, ২৮ জুন, ২০২৬, ১০:৪৩ পিএম  আপডেট: ২৮.০৬.২০২৬ ১১:২১ পিএম  (ভিজিট : ৬)
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন।

রবিবার (২৮ জুন) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। একই প্রজ্ঞাপনে পুলিশের বিভিন্ন ইউনিটে আরও ২০ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

গত ১৭ মে তৎকালীন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার। এরপর থেকে সিআইডির কার্যক্রম ভারপ্রাপ্ত কর্মকর্তার মাধ্যমে পরিচালিত হচ্ছিল।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা। তিনি ফেনী সদর উপজেলার বাসিন্দা। দীর্ঘ কর্মজীবনে তিনি পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন।

সর্বশেষ তিনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দার (এনএসআই) পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft