প্রবাসী বাংলাদেশী কমিউনিটি ইতালিয়ো কমিউনিটির পাশাপাশি এগিয়ে যেতে এবং বাংলাদেশের রেমিট্যান্স প্রবাহ বেগবান করার লক্ষ্যে ইতালির বানিজ্যক নগরী মিলানে বাংলাদেশি, পাকিস্তানি ও ইন্ডিয়ান খাবার নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো আল মক্কা নামের বাংলাদেশী রেস্টুরেন্ট।
প্রবাসী উদ্যোক্তা নূর ইসলাম, সাইফুল বেপারী,আল আমিন মাতুববর,জয় মাতুববর, হোসাইন জামাল, এবং টম মাতুববর যৌথ ভাবে গড়ে তুলেছেন প্রতিষ্ঠান টি।দোয়া মাহফিল ও পরে অনারম্বর আয়োজনে শুভ উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটির।-
প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এবং রেমিট্যান্স আরো এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন উদ্যোক্তারা , এছাড়া বেকার প্রবাসীদের কর্মসংস্থান করার আগ্রহের কথা ব্যক্ত করেন উদ্যোক্তারা।
বহির্বিশ্বে বাংলাদেশের খাবার পরিবেশনের মাধ্যমে পরিচিত হবে বাংলাদেশের কৃষ্টি ও ঐতিহ্য জানালেন উদ্যোক্তারা।
এতে অংশ নেয় বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা। ইতালির মিলানোর প্রাণ কেন্দ্র পিয়াচ্ছা কাইয়াচ্ছোতে অবস্থিত আল মক্কা রেষ্টুরেন্টের মাধ্যমে বহির্বিশ্বে বাংলাদেশের খাবার পরিবেশনের মাধ্যমে বহন করবে বাংলাদেশের সংস্কৃতি, পাশাপাশি দেশের রেমিট্যান্স প্রবাহ গতিশীল করতে রাখবে অবদান এমনটি প্রত্যাশা প্রবাসীদের।
আজকালের খবর/ এমকে