বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
পোশাক খাতের দক্ষতা উন্নয়নে বড় প্রকল্প, চুক্তি স্বাক্ষর
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬, ৫:৫২ পিএম   (ভিজিট : ২)
দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্পের শ্রমিক, কর্মচারী এবং মিড-লেভেল কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একটি ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-এর সম্মেলন কক্ষে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর সাথে পৃথক পৃথক এই চুক্তি সই হয়।

ইপিবির ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, আগামী ৩ অর্থবছর (২০২৬-২৭, ২০২৭-২৮ ও ২০২৮-২৯) মেয়াদে এই প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হবে। এর আওতায় মোট ২২,৮১৫ জনকে প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার যাবতীয় ব্যয় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রশিক্ষণ তহবিল থেকে নির্বাহ করা হবে।

চুক্তি অনুযায়ী, বিজিএমইএ ও বিকেএমইএ-এর ব্যবস্থাপনায় শ্রমিকদের জন্য ৫ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ এবং বিইউএফটি-এর ব্যবস্থাপনায় কর্মকর্তাদের জন্য ৬ মাস মেয়াদী পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) কোর্স পরিচালিত হবে। উৎপাদনশীলতা বৃদ্ধি, আধুনিক যন্ত্রপাতির ব্যবহার নিশ্চিত করা এবং আন্তর্জাতিক বাজারের চাহিদা অনুযায়ী দক্ষ কর্মকর্তা তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা এই কর্মসূচীর প্রধান উদ্দেশ্য। এছাড়া ইউরোপীয় ইউনিয়নসহ অন্যান্য রপ্তানি গন্তব্যের কমপ্লায়েন্স ও 'রুলস্ অব অরিজিন' বিষয়ে সচেতনতা বৃদ্ধিতেও এতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিজিএমইএ-র সভাপতি মাহমুদ হাসান খান প্রশিক্ষণ মডিউলে সার্কুলার মেশিন ও কমপ্লায়েন্স সংক্রান্ত বিষয়াদি যুক্ত করার ওপর জোর দেন। বিকেএমইএ-এর এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ফজলে শামীম এহসান উল্লেখ করেন, এই উদ্যোগের ফলে পোশাক খাতের শ্রমিক থেকে শুরু করে কর্মকর্তা পর্যায় পর্যন্ত সবাই লাভবান হবেন।

সভাপতির বক্তব্যে ইপিবির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফ সরকারি অর্থায়নে পরিচালিত এই প্রশিক্ষণের মানোন্নয়ন, নিয়মিত মনিটরিং এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সংস্থাসমূহকে আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইপিবির মহাপরিচালক জনাব মোঃ রুহুল আমিন এবং বিইউএফটি-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আইয়ুব নবী খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে দেশের পোশাক খাতের আধুনিকায়ন এবং রপ্তানি সক্ষমতা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft