বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬
কাফরুলে বিআরটিএ-র ২ দালাল আটক, ১ মাসের কারাদণ্ড
প্রকাশ: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৮:৪৪ পিএম   (ভিজিট : ৩)
রাজধানীর কাফরুল বিআরটিএ (BRTA) কার্যালয়ে সেবাগ্রহীতাদের হয়রানি করার অভিযোগে দালাল চক্রের দুই সদস্যকে হাতেনাতে আটক করেছে সেখানে কর্মরত আনসার সদস্যরা। বুধবার দুপুরে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন— মো. রানা (৩৬) ও কবির হোসেন (৪৭)।

জানা গেছে, দুপুরের দিকে কাফরুল বিআরটিএ-তে লাইসেন্স ও ফিটনেসসহ বিভিন্ন কাজের জন্য আসা সাধারণ গ্রাহকদের লক্ষ্য করে তৎপরতা চালাচ্ছিল এই চক্রটি। দ্রুত কাজ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে তারা সেবাগ্রহীতাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছিল। তাদের সন্দেহজনক আচরণের কারণে দায়িত্বরত আনসার সদস্যরা তাদের ওপর নজর রাখেন এবং টাকা লেনদেনের সুনির্দিষ্ট প্রমাণসহ হাতেনাতে ধরে ফেলেন।

আটকের পরপরই সেখানে নিয়োজিত বিআরটিএ-র নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অপরাধ স্বীকার ও প্রমাণের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট আটককৃত দুই দালালকে ১ মাস করে কারাদণ্ডাদেশ দেন। সাজা ঘোষণার পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কারাগারে পাঠানোর জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আনসার বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের প্রতারণা বা হয়রানির শিকার না হন, তা নিশ্চিত করতে বিআরটিএ-সহ সব জনবহুল সরকারি কার্যালয়ে তাদের এমন কঠোর নজরদারি ও পেশাদার তৎপরতা অব্যাহত থাকবে।

আজকালের খবর/কাওছার আল হাবীব

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft