শনিবার ২০ জুন ২০২৬
অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১০:৫১ পিএম   (ভিজিট : ২)
সারাদেশে এটিএম ও পস নেটওয়ার্ক সম্প্রসারণের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে একটি নতুন এটিএম বুথ উদ্বোধন করেছে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি। শুক্রবার (১৯ জুন) এই এটিএম বুথের উদ্বোধন করেন মন্ত্রিপরিষদ সচিব ও অফিসার্স ক্লাবের চেয়ারম‍্যান ড. নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ও অফিসার্স ক্লাবের সেক্রেটারি এবিএম আব্দুস সাত্তার। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ‍্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব ও অফিসার্স ক্লাবের ট্রেজারার এম এ খালেক, অফিসার্স ক্লাবের সহসভাপতি বীর মুক্তিযোদ্বা এম এ রাজেক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, অফিসার্স ক্লাবের নির্বাহী কমিটির সদস‍্যবৃন্দ এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। 

রূপালী ব্যাংকের ডিএমডি মো. হারুনুর রশীদ, ঢাকা দক্ষিণ  বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন ও চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকারসহ উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft