শুক্রবার ১৯ জুন ২০২৬
বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ১:১৪ পিএম   (ভিজিট : ১৩)
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় হাইকমিশনারের সঙ্গে ছিলেন পাকিস্তান হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সেলর কামরান দাঙ্গাল।

সৌহার্দ্যপূর্ণ, ইতিবাচক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে দুই পক্ষ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার বিষয়ে তার দেশের আগ্রহের কথা জানান।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে সম্পর্ক ইতিবাচকভাবে এগিয়েছে। দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি পেয়েছে এবং সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের মধ্যে বেশ কয়েকটি বিনিময় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

হাইকমিশনার বিরোধীদলীয় নেতাকে জানান, সম্প্রতি বাংলাদেশের একদল শিক্ষাবিদ পাকিস্তান সফর করেছেন এবং তারা দেশটির শিক্ষা ব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি গত মাসে ঢাকায় অনুষ্ঠিত শিক্ষা মেলার সফলতা সম্পর্কেও তাকে অবহিত করেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী পাঁচ বছরে ধাপে ধাপে ৫০০ বাংলাদেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়ার পরিকল্পনা নিয়েছে পাকিস্তান। এরই মধ্যে এ কর্মসূচির আওতায় ৭৪ জন শিক্ষার্থী পাকিস্তানে গেছেন। পাশাপাশি দুই দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একাডেমিক সহযোগিতা ও শিক্ষার্থী বিনিময় জোরদারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

হাইকমিশনার আশা প্রকাশ করেন, চলমান ‘নলেজ করিডর’ উদ্যোগ আগামী দিনে আরো শক্তিশালী হবে।

তিনি একটি পার্লামেন্টরি গ্রুপ গঠনের প্রস্তাবও দেন এবং সংসদীয় পর্যায়ে দুই দেশের সম্পর্ক আরো জোরদারের গুরুত্ব তুলে ধরেন।

আলোচনার একপর্যায়ে বিরোধীদলীয় নেতা পাকিস্তানের হাইকমিশনারের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি চুক্তি সম্পাদনে ইসলামাবাদের ঐতিহাসিক ভূমিকার জন্য পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান।

বৈঠকে বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft