শুক্রবার ১৯ জুন ২০২৬
না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৬:৪৭ পিএম  আপডেট: ১৯.০৬.২০২৬ ৬:৪৯ পিএম  (ভিজিট : ২)
সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে না ফেরার দেশে পাড়ি জমালেন মৃত্তিকার কবিখ্যাত একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী।

শুক্রবার দুপুরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর ।

মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন কবিপুত্র শাবিব আল মুজাহিদী। তিনি জানান, গত বুধবার তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এর মধ্যে দুইবার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। সেই সঙ্গে  ছিল ব্লাড ইনফেকশন, কিডনি ফেইলিওরের সমস্যাও ।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুর  ১টার দিকে আবারও কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপর তাকে শক থেরাপি দেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত আর বাঁচানো যায়নি।

আজ শনিবার বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তাকে দাফন করা হবে। সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য এর আগে সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে তার মরদেহ।

১৯৪৩ সালের ১ জানুয়ারি টাঙ্গাইলে  জন্মগ্রহণ করেন আল মুজাহিদী। তিনি ছিলেন ষাটের দশকের বাংলা কবিতার অন্যতম প্রধান কবি। ১৯৫২ সালে মাত্র ৯ বছর বয়সেই তার  কবিতা লেখা শুরু। দীর্ঘ সাহিত্যজীবনে তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা অর্ধশতাধিক । কবিতা ছাড়াও উপন্যাস, নাটক এবং প্রবন্ধও রচনা করেছেন তিনি। কবি আল মুজাহিদী দীর্ঘদিন  দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের জন্য ২০০৩ সালে তিনি  একুশে পদকে ভূষিত হন।

আজকালের খবর/আতে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft