শুক্রবার ১৯ জুন ২০২৬
বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:১১ পিএম   (ভিজিট : ২)
বাংলাদেশ সেনাবাহিনী জলক্রীড়া (সাঁতার, ওয়াটার পোলো এবং ডাইভিং) প্রতিযোগিতা-২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ঢাকা সেনানিবাসস্থ সদর দপ্তর ১৪ ইঞ্জিনিয়ার ব্রিগেডের ব্যবস্থাপনায় আর্মি সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

গত ১৪ জুন শুরু হওয়া এই প্রতিযোগিতায় বিভিন্ন ফরমেশন থেকে মোট ১৪টি দল অংশগ্রহণ করে। সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতায় ১৯ পদাতিক ডিভিশন দল ১৪ টি স্বর্ণ, ১০ টি রৌপ্য ও ৭ টি ব্রোঞ্জ পদক পেয়ে চ্যাম্পিয়ন এবং ১০ পদাতিক ডিভিশন দল দুইটি স্বর্ণ, নয়টি রৌপ্য ও ১০ টি ব্রোঞ্জ পদক পেয়ে রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। 

শ্রেষ্ঠ সাঁতারু নির্বাচিত হন ৯ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. সিফাত উল্লাহ। ওয়াটার পোলো প্রতিযোগিতায় ১১ পদাতিক ডিভিশন দল চ্যাম্পিয়ন এবং ১৯ পদাতিক ডিভিশন দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করে।

ওয়াটার পোলোতে শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন ১১ পদাতিক ডিভিশন দলের ইউপি ল্যান্স কর্পোরাল মো. রাশিবুল হাসান। 

সমাপনী অনুষ্ঠানে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft