শুক্রবার ১৯ জুন ২০২৬
দুই পরিবর্তন নিয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রকাশ: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ২:০০ পিএম   (ভিজিট : ৩)
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে হেরেছে বাংলাদেশ। সিরিজ সমতায় ফেরার মিশনে আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নামছে স্বাগতিকরা। ইতোমধ্যেই টস অনুষ্ঠিত হয়েছে। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক মিচেল মার্শ।

দুই পরিবর্তন করে আজ মাঠে নামছে বাংলাদেশ। একাদশ থেকে বাদ পড়েছেন একজন করে স্পিনার ও পেসার। এই তালিকায় আছেন শেখ মেহেদী হাসান এবং শরিফুল ইসলাম। তাদের জায়গায় খেলবেন নাসুম আহমেদ ও নাহিদ রানা।

২০০৫ সালে প্রথমবার অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় পেয়েছিল বাংলাদেশ। এরপর কেটে গেছে দুই দশকের বেশি সময়। এবার শুধু জয় নয়, সদ্য শেষ হওয়ার ওয়ানডে সিরিজটাই নিজেদের করে নিয়েছে টাইগাররা। টানা দুই ম্যাচ জিতে আগে-ভাগেই সিরিজ জিতে নেয় বাংলাদেশ। শেষ ম্যাচে সান্ত্বনার জয় পায় সফরকারীরা।

ওয়ানডে সিরিজটা স্মরণীয় করে রাখলেও টি-টোয়েন্টিতে সুবিধা করতে পারছে না বাংলাদেশ। দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও অজি বোলারদের সামনে প্রথম টি-টোয়েন্টিতে দাঁড়াতেই পারেনি বাংলাদেশের ব্যাটারা। স্বাগতিকদের ইনিংস থামে মাত্র ১৩১ রানে। জবাবে ৪ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত হয় অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ একাদশ:

সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, পারভেজ হোসেন ইমন, নাসুম আহমেদ, আব্দুল গাফফার সাকলাইন, শামীম হোসেন, রিশাদ, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।

অস্ট্রেলিয়া একাদশ:

মিচেশ মার্শ, জশ ইংলিস, কুপার কনোলি, টিম ডেভিড, ম্যাট রেনশো, নিখিল চৌধুরি, জোয়েল ডেভিস, অ্যারন হার্ডি, নাথান এলিস, অ্যাডাম জাম্পা ও স্পেন্সার জনসন।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft