মঙ্গলবার ১৬ জুন ২০২৬
বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ১১:১৪ পিএম   (ভিজিট : ১০)
প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানের খেলাধুলার প্রতি আগ্রহ এবং তার ফুটবল ক্যারিয়ারের অজানা কিছু তথ্যও সামনে এনেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

এবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে জাইমা রহমানের ফুটবল খেলার একটি ভিডিও।ভাইরাল সেই ভিডিওতে দেখা যায়, গোলবারের সামনে ডি-বক্সের কাছাকাছি অবস্থানে থাকা এক নারী ফুটবলারের কাছ থেকে বল পান তিনি। এরপর চমৎকার দক্ষতায় বল নিয়ন্ত্রণ করে আবারও পাস আদান-প্রদানের মাধ্যমে সামনে এগিয়ে যান।

একপর্যায়ে গোলরক্ষককে ফাঁকি দিয়ে বাঁ পায়ের জোরালো শটে বল জালে জড়ান তিনি।জাইমা রহমানের বাঁ পায়ের এমন দুর্দান্ত গোল দেখে রীতিমতো মুগ্ধ হয়েছেন নেটিজেনরা। 

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার খেলোয়াড়সুলভ মনোভাব ও ফুটবল দক্ষতার প্রশংসা করছেন। ভিডিওটি ইতোমধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে এবং প্রশংসায় ভাসছেন তিনি।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft