সোমবার ১৫ জুন ২০২৬
অবৈধভাবে প্রবেশ করলে ফেরত পাঠাবে ইতালি
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৬:৪৩ পিএম   (ভিজিট : ৫)
লিবিয়া বা অন্য কোনো দেশ হয়ে অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আর দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছে ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস। ইউরোপীয় ইউনিয়নের নতুন অভিবাসন ও আশ্রয় আইন কার্যকরের পর এ বিষয়ে কঠোর অবস্থান নিয়েছে ইতালি।

সোমবার (১৫ জুন) এক বার্তায় দূতাবাস জানায়, গত ১২ জুন থেকে কার্যকর হওয়া নতুন আইনের আওতায় অবৈধভাবে ইতালিতে প্রবেশের চেষ্টা করা অভিবাসীদের সীমান্তেই আটক করে নিজ দেশে ফেরত পাঠানো হবে। তারা ইতালিতে অবস্থান বা কাজ করার সুযোগ পাবে না।

দূতাবাস আরও বলেছে, দালাল, মানবপাচারকারী ও অপরাধী চক্রের মিথ্যা আশ্বাসে প্রভাবিত হওয়া থেকে বাংলাদেশি নাগরিকদের বিরত থাকতে হবে। অর্থের বিনিময়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার চেষ্টা মানবপাচারকারী চক্রকে উৎসাহিত করে বলেও সতর্ক করা হয়েছে।

বার্তায় উল্লেখ করা হয়, ইতালিতে বৈধভাবে কাজ ও বসবাসের নানা সুযোগ রয়েছে। ২০২৫ ও ২০২৬ সালে বাংলাদেশি নাগরিকদের জন্য হাজার হাজার কর্মসংস্থানভিত্তিক ভিসা, পারিবারিক পুনর্মিলন ভিসা এবং শিক্ষার্থী ভিসা ইস্যু করা হয়েছে। তবে এসব সুবিধা পেতে অবশ্যই বৈধ প্রক্রিয়া অনুসরণ করতে হবে।

ইতালিতে যেতে আগ্রহীদের প্রতি আহ্বান জানিয়ে দূতাবাস বলেছে, নিয়ম মেনে আবেদন করে নিরাপদ ও বৈধ অভিবাসন প্রক্রিয়া অনুসরণ করতে হবে। এতে ঝুঁকি এড়ানোর পাশাপাশি আইনগত সুযোগ-সুবিধাও নিশ্চিত করা সম্ভব।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft