সোমবার ১৫ জুন ২০২৬
চলতি মাসেই ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
প্রকাশ: সোমবার, ১৫ জুন, ২০২৬, ৫:৫৭ পিএম   (ভিজিট : ৫)
চলতি জুন মাসেই ৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। 

সোমবার (১৫ জুন) পিএসসির বিশ্বস্ত এক সূত্রে জানা যায়, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। কমিশন বর্তমানে চূড়ান্ত ফলাফল তৈরির কারিগরি ও প্রশাসনিক কাজগুলো দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। এই জুনের মধ্যেই চূড়ান্ত সুপারিশ তালিকা প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি। 

একইসঙ্গে নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে পিএসসি যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ (বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল ১২ মাসের মধ্যে সম্পন্ন করা) রোডম্যাপ তৈরি করেছে, তা নিয়ে জোর প্রস্তুতি চলছে। পিএসসি জানিয়েছে, এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করা হবে।

এর আগে, ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরবর্তী সময়ে মে মাস থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

পিএসসির বিজ্ঞপ্তি অনুযায়ী, এই বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ৩ হাজার ৪৮৭টি এবং নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি।

চলতি মাসেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে সাড়ে তিন হাজারের বেশি প্রার্থীর ক্যাডার হওয়ার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে।

আজকালের খবর/বিএস 

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft