নরসিংদীতে ট্রেনে কাটাপড়ে মেহেদী হাসান রিফাত (২২) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে| সোমবার (১৫ জুন) দুপুরে সদর সদর উপজেলার বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে|
নিহত মেহেদী হাসান রিফাত ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চন্ডিপাশা গ্রামের রফিকুল ইসলামের পুত্র| সে নরসিংদী সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের (বাংলা বিভাগের) শিক্ষার্থী| তিনি নরসিংদী থেকে লেখাপড়া করতেন|
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর সাড়ে এগারোটার দিকে বাদুয়ারচর গেইট বাজার এলাকা থেকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রিফাত রেললাইন দিয়ে শহরের দিকে আসছিল| এসময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পিছন দিক থেকে এসে তাকে ধাক্কা দেয়| এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়| ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন ফাঁড়িতে নিয়ে আসে|
এ ব্যাপারে নরসিংদী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ দীলিপ চন্দ্র সরকার বলেন, কলেজ শিক্ষার্থী মোবাইল ফোনে কথা বলতে বলতে শহরের দিকে আসতে ছিল| বাদুয়ারচর গেইট বাজার সংলগ্ন রেলসেতু এলাকায় পৌছলে পিছন দিক থেকে আসা চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনটি তাকে ধাক্কা দেয়| ধারণা করা হচ্ছে মোবাইলে কথা বলার কারণে সে বুঝতে পারেনি তার পিছন দিক থেকে ট্রেন আসছে| এব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে|
আজকালের খবর/বিএস