পিরোজপুরে মঠবাড়িয়া থানা পুলিশ ২০০৫ পিস ইয়াবাসহ মঞ্জু এবং শিপন নামে দুই মাদক ডিলারকে আটক করেছেন। আটককৃত মঞ্জু উপজেলার গুলিশাখালি গ্রামের আব্দুল হাই এর ছেলে এবং শিপন ওই একই গ্রামের ইস্কান্দার হাওলাদার এর ছেলে।
মঠবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রবিউল ইসলাম রবিবার (১৪ জুন) দুপুরে থানা চত্বরে এক প্রেস ব্রিফিং এ জানান, গোপন সংবাদ এর ভিত্তিতে শনিবার দিবাগত রাত সোয়া ৩ টার দিকে মঠবাড়িয়া পৌর শহরের বহেড়াতলা বাসস্ট্যান্ডে ঢাকা থেকে আগত বি এম লাইন পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীবেশে বসে বসে থাকা মাদক ডিলার মঞ্জু এবং শিপনের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ২০০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, দক্ষিণাঞ্চলের মাদক ব্যবসায়ীর অন্যতম ডিলারদের মধ্যে এই দুইজন অত্যন্ত সক্রিয়। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয় । তাদের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। রবিবার বিকেলে আদালতে সোপর্দ করা হবে,তিনি আরও বলেন মাদকের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত থাকবে
আজকালের খবর/রাশেদুল মিলন