সোমবার ১৫ জুন ২০২৬
মরক্কোর কাছে আটকে গেল ব্রাজিল
প্রকাশ: রোববার, ১৪ জুন, ২০২৬, ৬:৩১ এএম   (ভিজিট : ১৮)
বিশ্বকাপের প্রথম ম্যাচেই পয়েন্ট হারালো পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে মরক্কোর কাছে আটকে গেল তারা। ১-১ সমতায় শেষ হয়েছে ম্যাচ। ইসমাইল সাইবারি ২১ মিনিটে এগিয়ে দিয়েছিলেন মরক্কোকে। ৩২ মিনিটে গোল শোধ করেন ভিনিসিয়াস।

ম্যাচ শুরু হওয়ার পর প্রথম ১৫ মিনিট দেখে ব্রাজিল সমর্থকরা নিশ্চিতভাবেই হতাশ ছিলেন। সেলেসাওদের এই দুর্বলতা বুঝতে সময় লাগেনি মরক্কোর। তাই শুরু থেকেই আক্রমণের ঝড় বইয়ে দেয় তারা। ডান দিক, বাঁ দিক, মাঝমাঠ— মাঠের প্রায় সব জায়গাতেই তখন লাল জার্সির দাপট। ব্রাজিলের ফুটবলাররা দিশেহারা হয়ে পড়েছিলেন।

ম্যাচের শুরু থেকে ড্রাম বাজানো ব্রাজিলীয় সমর্থকরা তখন নিউইয়র্ক-নিউ জার্সি স্টেডিয়ামে নিস্তব্ধ। ২১ মিনিটে মরক্কোর ইসমাইল সাইবারি গোল করার সময় ব্রাজিলের রক্ষণ থমকে গিয়েছিল। ব্রাহিম দিয়াজের পাস পেয়ে ব্রাজিলের দুই ডিফেন্ডারকে ঘাড়ের কাছে নিয়ে যে গোল সাইবারি করলেন, তা শিক্ষানবিশ ফুটবলারদের কাছে ‘ফিনিশিং’য়ের আদর্শ উদাহরণ হয়ে থাকতে পারে।

গোল হজম করার আগেই ব্রাজিলের খেলায় কিছুটা বদল এসেছিল। প্রথম ১৫ মিনিটে যে মিস পাসের ছড়াছড়ি, দিশাহীন ফুটবল তারা খেলছিল, তা থেকে সরে এসে অনেকটাই নিয়ন্ত্রিত হয়েছিল খেলা। গোল খাওয়ার পরও তারা খেলা পাল্টায়নি। তারই ফসল ভিনিসিয়াসের গোল। বাঁ দিকে প্রায় কর্নার ফ্ল্যাগের কাছে বল পেয়েছিলেন। কাট করে ভেতরে ঢুকতে ঢুকতে ডান পায়ে যে শটে গোল করলেন, তা অনেক দিন মনে থেকে যেতে বাধ্য।

এরপর দ্বিতীয়ার্ধে দু’দলই গোলের চেষ্টা করলেও কেউ সফল হয়নি। ফলে একরাশ হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় ব্রাজিল সমর্থকদের। আর বাংলাদেশে রাত জেগে খেলা দেখা ব্রাজিল ভক্তদের আজ রোববার অফিস-আদালতে মন খারাপ থাকারই কথা!

আজকালের খবর/কবির

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft