শুক্রবার ১২ জুন ২০২৬
হঠাৎ করেই অচল ফেসবুক, বিপাকে লাখো ইউজার
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৯:৪৭ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৯:৫২ পিএম  (ভিজিট : ৩)
বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা হঠাৎ করেই বিভ্রাটের মুখে। বিশ্বজুড়ে ‘ডাউন’ রয়েছে মেটা। এর জেরে বাংলাদেশ ও ভারতসহ বিশ্বের বিভিন্ন প্রান্তের ইউজাররা ফেসবুক ব্যবহার করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। লগ ইন করা, পোস্ট দেখা বা ছবি আপলোডসহ বিভিন্ন পরিষেবা ব্যবহার করতে গিয়ে অনেকেই সমস্যার কথা জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ইউজাররা নিজেদের অভিযোগের কথা জানিয়েছেন। বাংলাদেশ সময় আজ শুক্রবার (১২ জুন) সন্ধ্যা সাতটার দিকে এই সমস্যা শুরু হয়।

শুধু ফেসবুক-ই নয়, মেটা’র অন্যান্য জনপ্রিয় প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম এবং থ্রেডস-এও একই ধরনের সমস্যার অভিযোগ উঠেছে। ফলে এটি মেটা’র সার্বিক প্রযুক্তিগত সমস্যার অংশ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে রাত সাড়ে আটটা নাগাদ এই সমস্যার সমাধান হয়।

যদিও এই সমস্যা নিয়ে জনপ্রিয় ওয়েবসাইট `ডাউন ডিটেকট'-এ ইউজাররা ইতিমধ্যে রিপোর্ট করেছেন। সারাবিশ্বে এই সমস্যায় বিপদে পড়েছেন লক্ষ লক্ষ ইউজার। ফেসবুক বিভ্রাট নিয়ে ৪০ হাজারেরও বেশি অভিযোগ নথিভুক্ত হয়েছে বলে জানা গেছে। যদিও এখন পর্যন্ত মেটা’র পক্ষ থেকে কেন এই সমস্যা হচ্ছে, তার প্রকৃত কারণ সম্পর্কে কোনও কিছু জানানো হয়নি।

উল্লেখ্য, ফেসবুক-এর মতো বড় প্ল্যাটফর্মে এমন বড় ধরনের বিভ্রাট খুব একটা দেখা যায় না। গত কয়েক মাস, এমনকি এক বছরেরও বেশি সময় ধরে উল্লেখযোগ্য কোনও বড় প্রযুক্তিগত সমস্যার খবর সামনে আসেনি। তাই হঠাৎ এই পরিষেবা বিপর্যয় ইউজারদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বড় প্রযুক্তি সংস্থাগুলির ক্ষেত্রেও সার্ভার সমস্যা, নেটওয়ার্ক ত্রুটি বা প্রযুক্তিগত আপডেটের কারণে সাময়িক বিভ্রাট দেখা দিতে পারে। তবে মেটা’র পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসা পর্যন্ত সমস্যার সঠিক কারণ এখনও জানা যায়নি।

আজকালের খবর/কবির

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft