শুক্রবার ১২ জুন ২০২৬
বাজেটে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ১৬)
আগামী ২০২৬-২৭ অর্থবছরে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য ৪৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 

আজ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ঘোষণা করা হয় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। নতুন অর্থবছরে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য বরাদ্দ থাকছে ৪৪ কোটি টাকা। এর আগে ২০২৫-২৬ অর্থবছরে সশস্ত্রবাহিনী বিভাগের জন্য প্রথম বরাদ্দ করা হয় ৪৭ কোটি টাকা। পরে  সংশোধিত বাজেটে এর আকার দাঁড়ায় ৪০ কোটি টাকা।

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। প্রস্তাবিত বাজেটের আকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৩.৭ শতাংশ। এটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় ১ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি।

আজ জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, আগামী অর্থবছরে মোট উন্নয়ন ব্যয় বাড়িয়ে এবং পরিচালন ব্যয় তুলনামূলক কমিয়ে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মাধ্যমে সরকারি ব্যয়ের কাঠামোয় উন্নয়ন কর্মকাণ্ডকে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে।

আজকালের খবর/ এমকে

আরও খবর

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft