শুক্রবার ১২ জুন ২০২৬
বিশ্বকাপ ফুটবল উপলক্ষে প্রতিদিনের ধারাবাহিক
প্রকাশ: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:১২ পিএম  আপডেট: ১২.০৬.২০২৬ ৮:৪৭ পিএম  (ভিজিট : ৫)
ফুটবল বিশ্বকাপ এলেই আর্জেন্টিনা ও ব্রাজিল দুই ভাগে বিভক্ত হয়ে যায় বাংলাদেশের মানুষ। অন্য দলের সমর্থকেরাও জানান দেওয়ার চেষ্টা করেন তাঁদের দলই সেরা। এমন গল্প নিয়ে বিশ্বকাপ উপলক্ষে তৈরি হয়েছে ধারাবাহিক নাটক ‘পাড়ার বিশ্বকাপ’। গতকাল থেকে আরটিভিতে প্রচার শুরু হয়েছে ধারাবাহিকটির। দেখা যাবে বিশ্বকাপ চলাকালীন প্রতিদিন রাত ৯টায়।

পাড়ার বিশ্বকাপ ধারাবাহিকটি রচনা করেছেন আহসান আলমগীর। পরিচালনায় আল হাজেন। নাটকের গল্পে দেখা যাবে, আজিজের সঙ্গে একই পাড়ার মেয়ে মানজিলের বিয়ের কথা চলছে। পারিবারিকভাবে মা-বাবার সঙ্গে পাত্রী দেখতে গিয়ে আজিজ জানতে পারে, মানজিল ব্রাজিলের সমর্থক। অথচ আজিজ সমর্থন করে আর্জেন্টিনাকে। দুজন দুই দলের সমর্থক হওয়ায় তাদের বিয়ের কথা আর এগোয় না। সেই থেকে শুরু হয় দুজনের দ্বন্দ্ব। বিশ্বকাপের সময় আজিজ গঠন করে আর্জেন্টিনা টিম, অন্যদিকে মানজিল গঠন করে ব্রাজিল টিম।

একইভাবে মহল্লার মুদিদোকানদার বাপ্পির পছন্দ ফ্রান্স টিম। ফ্রান্সের খেলোয়াড় এমবাপ্পের সঙ্গে নামের কিঞ্চিৎ মিল থাকায় দোকান বিক্রি করে ফ্রান্সের সবচেয়ে বড় পতাকা বানিয়ে রেকর্ড গড়ে ফ্রান্স টিম গঠন করে সে।

মহল্লার অন্য যুবকেরা গঠন করে রোনালদোর দেশ পর্তুগালের নামে ফুটবল টিম। এই চার টিমের মধ্যে আয়োজন করা হয় ফুটবল টুর্নামেন্ট। বল নিয়ে মাঠে নামার আগেই একদল আরেক দলের বিরুদ্ধে রাস্তায় নেমে পড়ে। মহল্লাজুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অহনা রহমান, রাশেদ সীমান্ত, সাব্বির অর্ণব, শারমিন শর্মী, আবদুল্লাহ রানা, সাদ্দাম মাল, আশরাফুল আলম সোহাগ, মুসকান শিকদার, জাভেদ গাজী, শায়লা, তানভীর মাসুদ, ফাতেমা হীরা প্রমুখ।

আজকালের খবর/আতে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft