শনিবার ২৫ জুলাই ২০২৬
ভোলবদলে বাইশ গজে ‘কিশোরী’ ইধিকা পাল
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১:২৩ পিএম   (ভিজিট : ১৯)
শাকিবের ‘প্রিয়তমা’ থেকে দেবের ‘কিশোরী’ হয়ে এবার ক্রিকেটের ময়দানে টলি অভিনেত্রী ইধিকা পাল। ধবধবে সাদা জার্সি,মাথায় হেলমেট, পায়ে প্যাড ও স্নিকার্স পরে আদ্যোপান্ত ক্রিকেটারের বেশে ব্যাট হাতে ঝড় তুলতে প্রস্তুত। আর প্রশিক্ষকের ভূমিকায় টলিউডের ‘ফার্স্ট বয়’ সৃজিত মুখোপাধ্যায়। হাতে-কলমে ইধিকাকে ক্রিকেট খেলা শেখাচ্ছেন পরিচালক। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে সৃজিত-ইধিকার প্রথম ঝলক।

সৌজন্যে সৃজিতের গোয়েন্দা ঘরানার ছবি ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’। রোম্যান্টিক নায়িকার মোড়ক ছেড়ে সম্পূর্ণ ভিন্ন অবতারে দর্শকের দরবারে ধরা দিতে প্রস্তুত ইধিকা পাল। নিজের চরিত্র নিয়ে এখুনি বেশি কিছু বলতে রাজি নন, তবে সৃজিতের সঙ্গে একটি ছবি পোস্ট করে নতুন যাত্রা শুরুর ইঙ্গিত দিয়েছেন ইধিকা পাল। সেই সঙ্গে সিনেপ্রেমীদের মধ্যে উন্মাদনার পারদ চড়ছে, তা বললে অত্যুক্তি হবে না।

লেখক রাজর্ষি দাস ভৌমিকের সৃষ্ট কাল্পনিক গোয়েন্দা চরিত্র ‘কানাইচরণ’। এই সিরিজের ‘কালাপানির দিশা’র কাহিনি অবলম্বনেই সিনেমার গল্প বুনেছেন পরিচালক। সৃজিতের ছবিতে গোয়েন্দা চরিত্রে থাকছেন যিশু সেনগুপ্ত। গোয়েন্দা ঘরানার প্রতি পরিচালকের বরাবরই টান। ‘বাইশে শ্রাবণ’, ‘চতুষ্কোণ’, ‘দশম অবতার’-এর মতো থ্রিলার সিনেমাতেও গোয়েন্দা ছোঁয়া রেখেছেন সৃজিত।

এবার ‘গোয়েন্দা কানাইচরণ’কে নিয়ে কোন চমক দেন? সেটাই দেখার পালা।সাহিত্যেপ্রমী বাঙালির বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি রয়েছে তা বলাই বাহুল্য। শহরে আবারও এক নতুন গোয়েন্দা। ফেলদুা-ব্যোমকেশ-শবর-কিরীটীদের তালিকায় ইনি নবতম সংযোজন। নাম, ‘গোয়েন্দা কানাইচরণ’। যিনি এই গোয়েন্দা কাহিনির মধ্যমণি। গত শুক্রবার পোস্টার উন্মোচন করে নতুন সিনেমার ঘোষণা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। ‘কুইন ভিক্টোরিয়া আর গোয়েন্দা কানাইচরণ’- প্রযোজনায় ক্যামেলিয়া প্রোডাকশনস।

আজকালের খবর/এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft