বুধবার ১০ জুন ২০২৬
পিরোজপুরে ৪০৫ পিস ইয়াবাসহ আটক-১
প্রকাশ: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ৪:০৬ পিএম   (ভিজিট : ১৮)
পিরোজপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৪০৫ (চারশত পাঁচ) পিস ইয়াবাসহ মুহাম্মদ মওদুদ ওরফে শহিদ সরদার (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

​সোমবার (০৮ জুন) ভান্ডারিয়া থানা এলাকার মধ্য মেদিরাবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত শহিদ সরদার ওই এলাকার মৃত মনসুর আলীর ছেলে।

​ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর দিক-নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: জিয়াউর রহমান এর তদারকিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো: মাহাবুব এর তত্ত্বাবধানে একটি চৌকস টিম গঠন করা হয়। এসআই (নিরস্ত্র) মো: আতিকুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের ওই টিমটি ভান্ডারিয়া থানা এলাকায় চোরাচালান প্রতিরোধ ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করে।

​অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ গ্রামের জনৈক হরিদাসের বসত ঘরের সামনে অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মওদুদ ওরফে শহিদ সরদারকে হাতেনাতে আটক করা হয়।

​জেলা গোয়েন্দা শাখা জানায়, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

​পিরোজপুর জেলা পুলিশ জানায়, জেলাকে মাদক মুক্ত করতে পুলিশ 'জিরো টলারেন্স' নীতি অনুসরণ করছে। মাদকদ্রব্যসহ যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে জেলা পুলিশ আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে এবং এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


 আজকালের খবর / রাশেদুল মিলন







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft