সোমবার ৮ জুন ২০২৬
চায়না-সাউথ এশিয়া এক্সপোতে অংশ নেবে বিসিসিসিআই
প্রকাশ: সোমবার, ৮ জুন, ২০২৬, ১০:০২ পিএম   (ভিজিট : ০)
বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর সভাপতি খোরশেদ আলমের নেতৃত্বে ২৩ সদস্যের একটি ব্যবসায়িক প্রতিনিধি দল দশম চায়না-সাউথ এশিয়া এক্সপো (সিএসএই) এবং ৩০তম চায়না কুনমিং আমদানি ও রপ্তানি মেলা ২০২৬-এ অংশগ্রহণ করবে। আগামী ১১ থেকে ১৬ জুন চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে এ মেলা অনুষ্ঠিত হবে।

প্রতিনিধি দলে বাংলাদেশের বস্ত্র, তৈরি পোশাক, হোম টেক্সটাইল, ওষুধ শিল্প, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি, স্বাস্থ্যসেবা, উৎপাদন শিল্প, বাণিজ্য এবং সেবা খাতের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তারা অংশ নেবেন। এই সফরের মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করা, ব্যবসা-থেকে-ব্যবসা (বিটুবি) যোগাযোগ বৃদ্ধি, চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রসার এবং বাংলাদেশে চীনা বিনিয়োগ আকর্ষণ করা।

সফরকালে বিশেষ করে বস্ত্র ও তৈরি পোশাক, ওষুধ, চামড়াজাত পণ্য এবং কৃষিভিত্তিক উচ্চ মূল্য সংযোজিত পণ্যের রপ্তানি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে যা দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমাতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

সফরকালে প্রতিনিধি দল এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ ফোরাম, উচ্চ পর্যায়ের ব্যবসায়িক বৈঠক এবং বিভিন্ন নেটওয়ার্কিং কার্যক্রমে অংশ নেবে।

এছাড়া বিসিসিসিআই চীনের চায়না চেম্বার অব ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অব মেশিনারি অ্যান্ড ইলেকট্রনিক প্রোডাক্টস (সিসিসিএমই)-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে। এর মাধ্যমে দুই দেশের বেসরকারি খাতের মধ্যে প্রাতিষ্ঠানিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ব্যাংক অব হুঝৌ কোম্পানি লিমিটেডের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও আলোচনা চলছে।

বিসিসিসিআই আশা করছে, এ ব্যবসায়িক সফর বাংলাদেশের জন্য নতুন বাণিজ্য, বিনিয়োগ ও শিল্প সহযোগিতার সুযোগ সৃষ্টি করবে এবং বাংলাদেশ-চীন কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করবে। 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft