সোমবার ১৫ জুন ২০২৬
বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে যোগ দিলেন মোহাম্মদ নুরুল আমিন
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:৫৬ পিএম   (ভিজিট : ২৮৮)
বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ কৃষি ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।  তিনি গত ১ জুন দায়িত্বে যোগদান করেন।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ নিয়োগ প্রদান করে।

চার দশকেরও বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন মোহাম্মদ নুরুল আমিন দেশের ব্যাংকিং ও আর্থিক খাতের সুপরিচিত ও দক্ষ ব্যক্তিত্ব। দীর্ঘ ৪২ বছরের কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রায় ১৩ বছর মেঘনা ব্যাংক ও এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যাংকিং খাতে তাঁর দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং উন্নয়নমূলক অবদানের জন্য তিনি বিশেষভাবে পরিচিত।

মোহাম্মদ নুরুল আমিন দেশের ব্যাংকিং খাতের বিভিন্ন শীর্ষ সংগঠনের নেতৃত্বও দিয়েছেন। তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)-এর চেয়ারম্যান, বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা)-এর চেয়ারম্যান এবং প্রাইমারি ডিলারস বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭৭ সালে জনতা ব্যাংকে যোগদানের মাধ্যমে তিনি ব্যাংকিং পেশায় কর্মজীবন শুরু করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া দেশ-বিদেশে ব্যাংকিং ও আর্থিক খাতে বিভিন্ন উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ডিপ্লোমা সনদ অর্জন করেছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, মোহাম্মদ নুরুল আমিনের অভিজ্ঞতা, নেতৃত্বগুণ ও কৌশলগত দিকনির্দেশনা বাংলাদেশ কৃষি ব্যাংকের সুশাসন, আধুনিকায়ন এবং সার্বিক কার্যক্রমকে আরও গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ব্যাংকের কৌশলগত রূপান্তর ও ভবিষ্যৎ প্রস্তুতি আরও শক্তিশালী হবে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft