রবিবার ৭ জুন ২০২৬
দারাজের মিড-ইয়ার শপিং ফেস্টে আকর্ষণীয় অফার
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৫:৪০ পিএম   (ভিজিট : ৮)
দেশের অন্যতম শীর্ষ ই-কমার্স মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ শুরু করেছে প্রতীক্ষিত ‘৬.৬ মিড-ইয়ার শপিং ফেস্ট’। 

গতকাল শুক্রবার রাত ৮টা থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন চলবে আগামী ১০ জুন পর্যন্ত। মধ্যবর্ষের এই কেনাকাটাকে আরও সাশ্রয়ী ও আনন্দদায়ক করতে মেগা ডিল ও ফ্ল্যাশ সেলে সর্বোচ্চ ৮০ শতাংশ এবং হট ডিলে সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি গ্রাহকরা ডেলিভারি ডিসকাউন্ট, নির্বাচিত পণ্যে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ডিসকাউন্ট ভাউচার উপভোগ করতে পারবেন। এর ফলে ইলেকট্রনিকস, ফ্যাশন, হোম অ্যাপ্লায়েন্স, হেলথ অ্যান্ড বিউটিসহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য কেনাকাটা হবে আরও সাশ্রয়ী।

ক্যাম্পেইনকে আরও রোমাঞ্চকর করতে হারপিকের সহযোগিতায় থাকছে বিশেষ শপিং কনটেস্ট, যেখানে গ্রাহকদের জন্য স্যামসাং ৫৫ ইঞ্চি স্মার্ট টিভি এবং রিয়েলমি সি ১০০আই স্মার্টফোন জিতে নেওয়ার সুযোগ রয়েছে। ৬ থেকে ১৫ জুন পর্যন্ত নির্ধারিত শর্ত পূরণকারী গ্রাহকদের মধ্য থেকে এই কনটেস্টের বিজয়ী নির্বাচন করা হবে। 

এছাড়া উদ্বোধনী দিনে নির্দিষ্ট সময়ের জন্য ‘ব্র্যান্ড রাশ আওয়ার’ ছাড়াও পুরো ক্যাম্পেইনজুড়ে ৭ জুন ওয়ালটন ব্র্যান্ড ডে এবং ৮ জুন ডেটল ব্র্যান্ড ডে-সহ প্রতিদিন বিশেষ ব্র্যান্ড ও ক্যাটাগরি-ভিত্তিক কার্যক্রমের আয়োজন থাকছে। অন্যদিকে দৈনন্দিন কেনাকাটায় অতিরিক্ত সাশ্রয় দিতে ‘দারাজ চয়েস’ চ্যানেলে ‘বাই ৩ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ ফ্রি গিফট’ সুবিধা দেওয়া হচ্ছে।

এবারের শপিং ফেস্টে এক্সক্লুসিভ প্লাটিনাম পার্টনার হিসেবে ডেটল, ইউনিলিভার ও হিমালয়া; গোল্ড স্পন্সর হিসেবে ম্যারিকো এবং সিলভার স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ইমামি ও গোদরেজ। কেনাকাটাকে আরও লাভজনক করতে যুক্ত হয়েছে বিভিন্ন পেমেন্ট পার্টনার। ইস্টার্ন ব্যাংক পিএলসি, মিডল্যান্ড ব্যাংক পিএলসি এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির কার্ড ব্যবহারকারীরা বিশেষ কালেক্টিবল ভাউচারের মাধ্যমে অতিরিক্ত ছাড়ের সুবিধা পাবেন। 

দারাজ বাংলাদেশ দেশের সব প্রান্তের গ্রাহকদের দারাজ অ্যাপ ও ক্যাম্পেইন পেজ ভিজিট করে এই আকর্ষণীয় অফারগুলো উপভোগ করার আহ্বান জানিয়েছে।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft