মঙ্গলবার ১৬ জুন ২০২৬
নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত
প্রকাশ: শনিবার, ৬ জুন, ২০২৬, ৪:০৯ পিএম   (ভিজিট : ৫২)
নরসিংদীর বেলাবতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় দুই কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছে।

শুক্রবার (৫ জুন) রাতে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো উপজেলার বাজনাব ইউনিয়নের বীরবাগবের গ্রামের ইতালি প্রবাসী মামুন মিয়ার ছেলে সোহান (১২) এবং একই গ্রামের নুরুল ইসলামের ছেলে নাহিদ (১৫)। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।

স্থানীয় সূত্রে জানা যায়, সোহান ও নাহিদ মোটরসাইকেলে করে পোড়াদিয়া এলাকা থেকে নিজ বাড়ি বীরবাগবের গ্রামের দিকে ফিরছিল। পথে বটতলী বাজার এলাকায় পৌঁছলে অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা দেয়।

এতে দুজনের মাথায় গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই সোহানের মৃত্যু হয়। গুরুতর আহত নাহিদকে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় সিয়াম নামে আরও একজন আহত হয়। তাকে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

বেলাব থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার খবর পেয়েছি। তারা সম্পর্কে চাচা-ভাতিজা। মরদেহ বর্তমানে পরিবারের কাছে রয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আজকালের খবর / রাশেদুল মিলন

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft