মঙ্গলবার ১৬ জুন ২০২৬
গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও তানজিলা খানম
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১১:৩৬ পিএম   (ভিজিট : ১১১)
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে নিয়োগ পেয়েছেন প্রশাসন ক্যাডারের জ্যেষ্ঠ কর্মকর্তা মিজ তানজিলা খানম। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ পদায়নের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

বর্তমানে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব পালনরত তানজিলা খানমকে গাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগে ন্যস্ত করা হয়েছে। 

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি জনস্বার্থে অবিলম্বে কার্যকর করা হয়েছে। 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ৪ জুন তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও নীতি-নির্ধারণী পর্যায়ে কাজের দক্ষতা নিয়ে তিনি দেশের অন্যতম বৃহৎ সিটি করপোরেশনের এ গুরুত্বপূর্ণ দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। 

দ্রুত নগরায়ণ, নাগরিক সেবার মানোন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন, পরিবেশ সংরক্ষণ, রাজস্ব আহরণ এবং স্মার্ট নগর ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে তার নেতৃত্ব গাজীপুর সিটি করপোরেশনের কার্যক্রমে নতুন গতি ও কার্যকারিতা যোগ করবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft