বুধবার ৩ জুন ২০২৬
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
প্রকাশ: মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১০:৩৫ এএম   (ভিজিট : ১২)
ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

মঙ্গলবার (২ জুন) ভোর আনুমানিক পৌনে ৪টার দিকে ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর ৩টা ৪৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গামুখী একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারটি দুমড়ে-মুচড়ে যায় এবং কারে থাকা চালকসহ ছয়জন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাইভেট কারের চালক ও তিন যাত্রীসহ মোট চারজনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। তবে এখনও তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেট কার ও ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft