বৃহস্পতিবার ২১ মে ২০২৬
মালয়েশিয়ায় খনি থেকে স্বর্ণ উত্তোলনের সময় নদীতীর ধস, নিহত ২
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:১৯ পিএম   (ভিজিট : ৮)
মালয়েশিয়ার জেলি এলাকায় স্বর্ণ উত্তোলনের সন্দেহভাজন কর্মকাণ্ড চলাকালে নদীতীরের মাটির বাঁধ ধসে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাতে জেরিমবং তেলপাম বাগানের একটি ছড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, রাত আনুমানিক ৮টা ২০ মিনিটে ঘটনাটি ঘটে। এ সময় তিন ব্যক্তি সেখানে স্বর্ণ খননের কাজ করছিলেন বলে ধারণা করা হচ্ছে। হঠাৎ প্রায় দুই মিটার উচ্চতার নদীতীরের বাঁধ ধসে পড়লে দুইজন মাটিচাপা পড়েন। অপর একজন অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

জেলি ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশনের প্রধান আদনি ইব্রাহিম জানান, মাটিচাপা পড়ার খবর পেয়ে জরুরি উদ্ধার অভিযান শুরু করা হয়। তবে দুর্গম ও সরু রাস্তার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

তিনি বলেন, অভিযান পরিচালনার জন্য হিলাক্স পিকআপ ব্যবহার করে উদ্ধারকর্মীদের ঘটনাস্থলে যেতে হয়েছে।” রাত ৯টা ২০ মিনিটে উদ্ধার অভিযান শুরু হয়। প্রথম ভুক্তভোগীকে রাত ৯টা ২৫ মিনিটে উদ্ধার করা হয় এবং দ্বিতীয় ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় রাত ১১টা ১৮ মিনিটে।

উদ্ধার অভিযান শেষ হয় রাত ১১টা ৪০ মিনিটে। নিহত দুজনের বয়স আনুমানিক ৩০ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।

অভিযানে জেলি ফায়ার স্টেশনের নয়জন সদস্য অংশ নেন। তাদের সহায়তায় একটি ফায়ার রেসকিউ টেন্ডার, একটি ইমার্জেন্সি মেডিক্যাল রেসকিউ সার্ভিস ইউনিট এবং একটি র‌্যাপিড রেসপন্স ভেহিকল মোতায়েন করা হয়।

আজকালের খবর/বিএস 







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft