বৃহস্পতিবার ২৮ মে ২০২৬
আদ-দ্বীনে মারা যাওয়া শিশুদের বয়স ছিল এক থেকে দুই দিন
প্রকাশ: বুধবার, ২৭ মে, ২০২৬, ১:০১ পিএম   (ভিজিট : ২০)
রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুরা সবাই ছিল এক ও দুই দিন বয়সী।

হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, হাসপাতালের যেই পোস্ট অপারেটিভ রুমে এই ঘটনা ঘটেছে সেখানে ছয় শিশু ও ১১ জন মা ছিলেন।

আদ-দ্বীন হাসপাতাল ও নার্সিং ইনস্টিটিউটগুলোর মহাপরিচালক অধ্যাপক নাহিদ ইয়াসমিন জানান, বুধবার (২৮ মে) সকাল ছয়টার সময় দায়িত্বরত নার্স দেখেছে (মায়েরাও নার্সকে বলেছে) শিশু অসুস্থ। দ্রুত তাদের এনআইসিইউতে নিয়ে যায় নার্সরা। এনআইসিইউ-তে নেওয়ার পর তারা দুই শিশুকে মৃত অবস্থায় পায়। চারটি শিশু খুবই ক্রিটিকাল অবস্থায় ছিল, তাদেরকে চিকিৎসকরা ভেন্টিলেশনে রাখে। পরে ওই শিশুদেরকেও বাঁচানো যায়নি।

এদিকে সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি জানান, পোস্ট অপারেটিভ রুমে ছয় শিশুসহ ১১ জন মা ছিলেন। ঠান্ডা অনুভব করায় এক মা এসি বন্ধ রাখার অনুরোধ করেন। পরে এক নার্স প্রায় এক ঘণ্টার মতো এসি বন্ধ রাখেন।

তিনি আরো বলেন, গরম লাগলে এসি চালু করতে বললে দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। এর কিছুক্ষণ পর বাকি চার শিশুও অসুস্থ হয়। এসময় চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যু হয়।

ডিএমপি কমিশনার বলেন, এখানে সিআইডির ক্রাইম টিম কাজ করছে। আলামত সংগ্রহ করছে। বিস্তারিত পরে জানানো হবে।


আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft