সোমবার ১৫ জুন ২০২৬
মরণোত্তর পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র, পদ্মশ্রী প্রসেনজিত
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:৫৬ পিএম   (ভিজিট : ১৯৭)
নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে আজ সাজসাজ রব। দেশের অন্যতম সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্ম পুরস্কার ২০২৬’ প্রদান অনুষ্ঠানকে ঘিরে আজ রাষ্ট্রপতি ভবনে ছিল রাজকীয় আয়োজন। শিল্প, সাহিত্য, ক্রীড়া, বিজ্ঞান, চিকিৎসা ও সমাজসেবার মতো নানা ক্ষেত্রে অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে দেশের বিশিষ্ট ব্যক্তিত্বদের হাতে তুলে দেওয়া হল পদ্ম সম্মাননা।

আজকের এই আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশের কৃতী ব্যাক্তিত্বদের হাতে পদ্ম সম্মান তুলে দেন। চলতি বছরে কেন্দ্র সরকারের তরফে মোট ১৩১টি পদ্ম পুরস্কারের ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৫টি পদ্মবিভূষণ, ১৩টি পদ্মভূষণ এবং ১১৩টি পদ্মশ্রী।

এবারের পদ্ম সম্মানে বিশেষভাবে নজর কেড়েছে বিনোদন জগতের একাধিক তারকার নাম। তালিকার শীর্ষে রয়েছেন হিন্দি সিনেমার কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। ‘শোলে, ‘চুপকে চুপকে, এর মতো একাধিক কালজয়ী ছবি খ্যাত এই বর্ষীয়ান অভিনেতাকে মরণোত্তর ‘পদ্মবিভূষণ’ সম্মানে সম্মানিত করা হয়েছে। আজ তাঁর স্ত্রী হেমা মালিনির হতে দেশের এই সর্বোচ্চ সম্মানটি তুলে দেওয়া হয়। 

অন্যদিকে বাঙালিদের জন্যও এদিন ছিল গর্বের মুহূর্ত। টলিউডের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের হাতে আজ তুলে দেওয়া হল ‘পদ্মশ্রী’ সম্মান। পাঁচ দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রে নিজের অভিনয় দক্ষতায় দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। তিন শতাধিক ছবিতে অভিনয়ের মাধ্যমে বাংলা সিনেমাকে নতুন স্তরে পৌঁছে দিয়েছেন। খুশির হাওয়া টলি পাড়ায়। 

আজকালের খবর/ এমকে

Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor$gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor$gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft