রবিবার ২৪ মে ২০২৬
‘মালিক’-এ বিধ্বংসী অ্যাকশন লুকে শুভ
প্রকাশ: শনিবার, ২৩ মে, ২০২৬, ৭:০১ পিএম  আপডেট: ২৩.০৫.২০২৬ ৭:১৩ পিএম  (ভিজিট : ৯)
ঢালিউডের সুপারস্টার আরিফিন শুভ অভিনীত সিনেমা ‘মালিক’ ঈদে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে সিনেমাটি সার্টিফিকেশন বোর্ডে দেখা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিত বোর্ড সদস্য কোরবানী ঈদের জন্য ‘মালিক’ পারফেক্ট আর শুভ চিরচেনা ছক থেকে বেড়িয়ে এসেছেন বলে মন্তব্য করেছেন।  সিনেমাটিতে শুভর বিপরীতে বিদ্যা সিনহা মিমের রসায়ন দেখবে দর্শক।

এদিকে সামাজিক মাধ্যমে এ সিনেমাটির ফার্স্টলুক পোস্টার প্রকাশ হয়েছে। এর মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে প্রযোজনা কর্তৃপক্ষ।

 ‘মালিক’ সিনেমা মুক্তির ঘোষণায় প্রকাশিত দুটি পোস্টারে ভিন্ন দুটি আমেজ ফুটিয়ে তোলা হয়েছে, যা সিনেমাপ্রেমী দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে। প্রথম পোস্টারটিতে অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে মারমার কাট ও বিধ্বংসী অ্যাকশন লুকে, যেখানে তার চোখেমুখে প্রতিশোধের আগুন লক্ষ্য করা গেছে।

দ্বিতীয় পোস্টারটি সাজানো হয়েছে পুরোপুরি রোমান্টিক আবহে। সেখানে দেখা গেছে, সুপারস্টারের সঙ্গে জুটিবেঁধে মোহময়ী রূপে ধরা দিয়েছেন লেডিসুপারস্টার বিদ্যা সিনহা মিম। দুটি পোস্টারেই বক্তব্য তুলে ধরা হয়েছে— ‘রেভেঞ্জ হ্যাজ আ নিউ নেম’।

‘মালিক’ মূলত একটি অ্যাকশন ঘরানার সিনেমা, যা গড়ে উঠেছে একরোখা ও জেদি এক মানুষের গল্প কেন্দ্র করে, যার নাম ভূমিকায় অভিনয় করেছেন আরিফিন শুভ। মায়ের সম্মান আর হারিয়ে যাওয়া অধিকার আদায়ের লড়াইয়ে নামা এক সাধারণ যুবক কীভাবে সময়ের পরিক্রমায় অসাধারণ হয়ে ওঠে, অপরাধ জগতের একচ্ছত্র ক্ষমতাধর ব্যক্তি হয়ে ওঠে, তাই রুপালিপর্দায় ফুটিয়ে তোলা হয়েছে।

এর পাশাপাশি অভিনেত্রী মিমকেও এ সিনেমায় একদম নতুন ও চমকপ্রদ একটি চরিত্রে আবিষ্কার করেছেন পরিচালক সাইফ চন্দন। যাকে লেডিসুপারস্টার হিসেবে দেখা যাবে পর্দায়। ‘মালিক’ সিনেমাটি বর্তমানে কলকাতায় পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। 

সিনেমাটি প্রেক্ষাগৃহে দর্শকদের ঈদের আনন্দকে আরও বহুগুণ বাড়িয়ে দেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন নির্মাতা। পরিচালক সাইফ চন্দন বলেন, বড়পর্দায় জমজমাট আয়োজনের বার্তা দিতেই প্রথমে এ দুটি ভিন্নধর্মী পোস্টার প্রকাশ করে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার (২৩ মে) সিনেমার সেন্সর সম্পন্ন হওয়ার পরপরই একে একে এর গান ও অ্যাকশন-প্যাকড ট্রেলার মুক্তি দেওয়া হবে।

আজকালের খবর/আতে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft