সোমবার ২৫ মে ২০২৬
ইরানের সঙ্গে হয় বড় ও অর্থবহ চুক্তি, নয়তো কোনো চুক্তিই নয়: ট্রাম্প
প্রকাশ: সোমবার, ২৫ মে, ২০২৬, ১১:০০ পিএম   (ভিজিট : ০)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক তৎপরতা নিয়ে যুক্তরাষ্ট্রের কঠোর অবস্থান আবারও স্পষ্ট করে দিয়েছেন। সোমবার (২৫ মে) ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ইরানের সঙ্গে যদি চুক্তি হয় তবে তা হতে হবে 'বড় এবং অর্থবহ'। অন্যথায় কোনো চুক্তিই হবে না।

ট্রাম্প বলেন , ইরানের সঙ্গে হয় বড় ও অর্থবহ চুক্তি হবে, নয়তো কোনো চুক্তিই হবে না। 

আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই বক্তব্য ইরানের ওপর সর্বোচ্চ চাপ ধরে রাখার ট্রাম্প প্রশাসনের পুরনো কৌশলেরই ধারাবাহিকতা।

ট্রাম্পের এই পোস্টের ঠিক আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওও একই সুরে কড়া বার্তা দেন। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র হয় ইরানের সঙ্গে একটি শক্তিশালী ও দীর্ঘমেয়াদি চুক্তি করবে, নয়তো সম্পূর্ণ ভিন্ন পথে তেহরানকে মোকাবিলা করবে।

পররাষ্ট্রমন্ত্রীর ভিন্ন উপায়ের হুঁশিয়ারি এবং ট্রাম্পের অনড় অবস্থান থেকে স্পষ্ট যে, মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব কমানো এবং তাদের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ঠেকাতে ওয়াশিংটন কোনো ছাড় দিতে নারাজ।

এখন দেখার বিষয়, ওয়াশিংটনের এই কঠোর অবস্থানের বিপরীতে ইরান কী ধরনের প্রতিক্রিয়া দেখায়।

সূত্র: আল জাজিরা

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft