শুক্রবার ২২ মে ২০২৬
জনগণের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছে সরকার: মঈন খান
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:১৭ পিএম   (ভিজিট : ১৪)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এমপি বলেছেন, দেশের মানুষের দুঃখ-দুর্দশা দূর করতে গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছে সরকার।

নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের সরকারচর গ্রামে একটি পাকা সড়কের উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এ কথা বলেন।

ড. মঈন খান বলেন, শুধু শহরের উন্নয়ন করলে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। টেকসই উন্নয়নের জন্য গ্রামের উন্নয়নও সমানভাবে জরুরি।

তিনি বলেন, বিএনপি শুধু ধনী মানুষের জন্য রাজনীতি করে না, গ্রামীণ জনগোষ্ঠীর কল্যাণেও কাজ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সত্য উপলব্ধি করেছেন, আর সেই সত্য উপলব্ধি করেই তিনি তৃণমূলের রাজনীতি প্রচলন করেছেন।

তিনি বলেন, ২০ থেকে ২৫ বছর আগে তারেক রহমান বাংলাদেশের গণমানুষের সঙ্গে গ্রামে গ্রামে গিয়ে মানুষের সমস্যার কথা শুনেছেন। তাদের দুঃখ দুর্দশার খবর নিয়েছেন। সেই দুঃখ দুর্দশা দূর করতে তিনি গ্রামীণ উন্নয়নে জোর দিয়েছেন।

পরে তিনি গজারিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শতাধিক দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ-এর চাল, শুকনো খাবার ও ঢেউটিন বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) রাকিন মাসরুর খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ স্থানীয় নেতারা।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পেইজে এ তথ্য প্রকাশ করা হয়।

আজকালের খবর/ এমকে







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft