শুক্রবার ২২ মে ২০২৬
রাজধানীতে ২ প্রতারককে গ্রেফতার ডিবির
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ২:১৫ পিএম   (ভিজিট : ১৭)
স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ভুয়া পরিচয় ব্যবহার করে প্রতারণার অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ।

আজ ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, তাদের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কাঙ্ক্ষিত ও লোভনীয় স্থানে বদলি এবং পদোন্নতির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতরা হলো- এম আমিনুর রহমান শান্ত (৪৪) ও নিলুফা সুলতানা (৫৬)।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রীর সহকারী একান্ত সচিব কামরুল হাসান ডিএমপি কমিশনার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

পরে ডিএমপি কমিশনার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিবিকে নির্দেশ দেন।

এর পরিপ্রেক্ষিতে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিম গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাতে হাতিরঝিল থানার পশ্চিম রামপুরার একটি বাসায় অভিযান চালিয়ে মূল হোতা এম আমিনুর রহমান শান্তকে গ্রেফতার করে।

এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল ফোন ও সিম কার্ড জব্দ করা হয়।

গ্রেফতার ব্যক্তির হোয়াটসঅ্যাপ বার্তা বিশ্লেষণ করে চক্রের আরেক সদস্য নিলুফা সুলতানাকেও গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে রমনা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft