বৃহস্পতিবার ২১ মে ২০২৬
রাজধানীর ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে শর্ট সার্কিটে ৪ জন দগ্ধ
প্রকাশ: বুধবার, ২০ মে, ২০২৬, ১:৪২ পিএম   (ভিজিট : ২৩)
রাজধানীর শা‌ন্তিনগ‌রের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে স্পার্কিংয়ে চারজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।

দগ্ধরা হলেন- সোহরাব (২০), শামীম (১৮), সুজিত দাস (২৮) ও মোনায়েম হোসেন (৩৩)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ‌দের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে। অপর দুজন জরুরি বিভাগের অবজারভেশনে রয়েছেন। তাদের সবার ইনহ‍্যালেশন বার্ন রয়েছে।

দগ্ধদের হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রনি জানান, আহতরা সবাই শান্তিনগরের ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্সের কর্মচারী। গতরাতে মার্কেটের বেজমেন্টে একটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে তারা দগ্ধ হন। পরে তাদের দ্রুত জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে এলে চিকিৎসকরা দুজনকে ভর্তি দেন। বাকি দুজনকে অবজারভেশনে রাখা হয়ে‌ছে। 


আজকালের খবর / রাশেদুল মিলন










Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft