সোমবার ১৮ মে ২০২৬
সিটিটিসি’র অভিযানে পলাতক আসামি গ্রেপ্তার
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:২৯ পিএম   (ভিজিট : ২৬)
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ও ০৯টি বিচারাধীন মামলার পলাতক আসামি মো. সোহেলকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) এর আরএন্ডডি বিভাগের একটি আভিযানিক টিম। 

শনিবার (১৬ মে) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায়  এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তার সোহেলের বিরুদ্ধে মোহাম্মদপুর, রূপনগর, দারুস সালাম ও আদাবর থানার মোট ০৯টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। সোহেল মোহাম্মদপুর ও আশপাশের এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী এবং ছিনতাইকারী হিসেবে পরিচিত। তাকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়েছে। 

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft