মঙ্গলবার ১৯ মে ২০২৬
১৬ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন মুশফিক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৪:২৬ পিএম   (ভিজিট : ২২)
সিলেট টেস্টের তৃতীয় দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংয়ে দাপট দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ হাজার রানের অনন্য কীর্তি ছুঁয়েছেন মুশফিকুর রহিম। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েন তিনি।

৭৩তম ওভারের তৃতীয় বলে ডাবল নিয়ে এই মাইলফলকের দেখা পান মুশফিক। বিশ্বের ৩৪তম ক্রিকেটার হিসেবে এই অনন্য উচ্চতায় পা রাখলেন তিনি।

একই সঙ্গে ল্যান্ডমার্ক ছোঁয়া ইনিংস টেনে নিয়ে রেকর্ড গড়া সেঞ্চুরি করেন তিনি। মুমিনুলক হককে টপকে টেস্টে বাংলাদেশের সবচেয়ে বেশি সেঞ্চুরি এখন মুশফিকুরের। টেস্টে তার সেঞ্চুরি ১৪টি।

আন্তর্জাতিক ক্যারিয়ারের ২১ বছর পূর্ণ করতে যাওয়া মুশফিক এখন তিন সংস্করণ মিলিয়ে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক। 

২০২৪ সালে ১৩তম সেঞ্চুরি করেছিলেন মুমিনুল হক। এরপর তিনটি সেঞ্চুরি করে বাংলাদেশের সর্বাধিক টেস্ট সেঞ্চুরিয়ান হলেন মুশফিক।

মুশফিক যখন ব্যাটিংয়ে নামেন বাংলাদেশ তখন চাপে। দলীয় ১১০ রানে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১৫) বিদায় নেয়ার পর চতুর্থ উইকেটে লিটন দাসের সঙ্গে জুটি বাঁধেন তিনি। পঞ্চম উইকেটে এই অভিজ্ঞ জুটি স্কোরবোর্ডে যোগ করেন ১২৩ রান। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস এবার ৯২ বলে ৬৯ রান করে ফিরলেও মুশফিক তার টেস্ট মেজাজ ধরে রেখে দলকে বড় লিডের পথে নিয়ে যাচ্ছেন।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft