শুক্রবার ১৫ মে ২০২৬
বিলাল এরদোগানের সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রীর বৈঠক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ৩১)
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রীড়া এবং সাংস্কৃতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচিত হতে যাচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়ন-এর সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোগানের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 

এই উচ্চ পর্যায়ের বৈঠকে মূলত দুই দেশের ঐতিহ্যবাহী ও স্থানীয় খেলাধুলা তথা ‘কান্ট্রি গেমস’ আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেওয়ার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের ছেলে নেজমেদ্দিন বিলাল এরদোগানের সঙ্গে সাক্ষাৎকালে বাংলাদেশের গ্রামীণ খেলাধুলার দীর্ঘ ইতিহাস ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তিনি আধুনিক ক্রীড়াশৈলীর পাশাপাশি শেকড় সন্ধানী খেলাগুলোকে বিশ্বমানের মডেলে রূপান্তরের ওপর জোর দেন।

আমিনুল হক মনে করেন, বিশ্বায়নের এই যুগে দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যবাহী খেলাগুলো টিকিয়ে রাখতে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। অন্যদিকে, ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজেমেদ্দিন বিলাল এরদোগান বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সাম্প্রতিক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। তিনি সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে দেশীয় খেলাধুলা পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বাংলাদেশের সাথে যৌথভাবে কাজ করা এবং অভিজ্ঞতা বিনিময়ের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিলাল এরদোগানকে ক্রীড়া প্রতিমন্ত্রী বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালে তিনি তা সানন্দে গ্রহণ করেন এবং শিগগিরই বাংলাদেশ সফরের ইচ্ছা পোষণ করেন। এই সফরের মাধ্যমে দুই দেশের ক্রীড়া সম্পর্কে নতুন মাত্রা যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি এবং বিলুপ্ত প্রায় ঐতিহ্যবাহী খেলাগুলোকে আধুনিকায়ন করে বৈশ্বিক মঞ্চে উপস্থাপনের ক্ষেত্রে এই উদ্যোগ একটি মাইলফলক হয়ে থাকবে।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft