সোমবার ১৮ মে ২০২৬
পটুয়াখালীতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকার সুপারিসহ ৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১:০৭ পিএম   (ভিজিট : ৫)
পটুয়াখালীতে মায়ানমার হতে শুল্ক ফাঁকি দিয়ে আসা প্রায় ২ কোটি টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

সোমবার (১৮ মে) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, পটুয়াখালীর সদর থানাধীন হেতালিয়া বাঁধঘাট সংলগ্ন এলাকায় গত শনিবার ( ১৬ মে) কোস্ট গার্ড স্টেশন পটুয়াখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান চলাকালীন উক্ত এলাকায় সন্দেহজনক ৪ টি ট্রাকে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মায়ানমারে হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে আসা প্রায় ১ কোটি ৯৭ লক্ষ ৪ হাজার টাকা মূল্যের ২৪ হাজার ৬৩০ কেজি সুপারিসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।

পরবর্তীতে জব্দকৃত সুপারি, ট্রাক ও আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়।

তিনি আরও বলেন, অবৈধ চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


আজকালের খবর / রাশেদুল মিলন








আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft