সোমবার ১৮ মে ২০২৬
ডিএমপির নতুন কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৩১ এএম   (ভিজিট : ০)
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদ। তিনি অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) অতিরিক্ত আইজিপি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। 

রাষ্ট্রপতির আদেশক্রমে রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের কর্মকর্তা মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করার কথা বলা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft