সোমবার ১৮ মে ২০২৬
শ্রমিক কল্যাণ তহবিলে ৫ কোটি ৮৭ লাখ টাকার চেক হস্তান্তর
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৯:৩৩ এএম   (ভিজিট : ০)
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে দেশের শীর্ষস্থানীয় দু'টি প্রতিষ্ঠান বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজ এবং কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে মোট ৫ কোটি ৮৭ লাখ ৩ হাজার টাকার লভ্যাংশের চেক হস্তান্তর করা হয়েছে। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর কাছে তাঁর অফিসকক্ষে প্রতিষ্ঠান দু'টির পৃথক প্রতিনিধি দল এই অনুদানের চেক হস্তান্তর করেন।

দু'টি প্রতিষ্ঠানের মধ্যে বিএসআরএম গ্রুপ অব কোম্পানিজের পক্ষ থেকে ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রতিষ্ঠানটির ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড থেকে অর্জিত লভ্যাংশের একটি নির্দিষ্ট অংশ এই তহবিলে দেওয়া হয়েছে। বিএসআরএম গ্রুপের মানব সম্পদ বিভাগের প্রধান মো. রবিউল হুসাইনের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল শ্রমমন্ত্রীর নিকট চেকটি হস্তান্তর করেন।

এছাড়া কাজী ফার্মস লিমিটেডের পক্ষ থেকে ২ কোটি ৭৮ লাখ ৩০ হাজার টাকার আরেকটি চেক হস্তান্তর করা হয়। কাজী ফার্মস লিমিটেডের পরিচালক কাজী জাহিন শাহপার হাসানের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল শ্রমমন্ত্রীর হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের অনুকূলে এই চেকটি তুলে দেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রহমান তরফদার এবং উপসচিব সৈয়দ ইরতিজা আহসান এ সময় উপস্থিত ছিলেন।  

আজকালের খবর/ এমকে









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft