রবিবার ১৭ মে ২০২৬
টাঙ্গাইলে আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত মসজিদ উদ্বোধন
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:০৯ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৩:১৪ পিএম  (ভিজিট : ৬)
স্বেচ্ছাসেবী সংগঠন আর্ন এন্ড লিভ ফাউন্ডেশনের অর্থায়নে টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার রশিদ দেওহাটায় নির্মিত দৃষ্টিনন্দন মসজিদের শুভ উদ্বোধন করা হয়েছে। দীর্ঘদিনের প্রত্যাশিত এই মসজিদ উদ্বোধনের সময় এলাকাবাসীর মধ্যে একটি আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।

শুক্রবার (১৫ মে) আনুষ্ঠানিক ভাবে এ মসজিদের উদ্বোধন করা হয়। 
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক মানুষ অংশ নেন। অনুষ্ঠানে দোয়া মাহফিল, আলোচনা সভা ও গণভোজের আয়োজন করা হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, মুসল্লি, সমাজসেবক, তরুণ স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আন্তরিকতা, সৌহার্দ্য ও সম্প্রীতির এক অনন্য পরিবেশ।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- বিশিষ্ট সমাজসেবক শাহাজাহান মিয়া এবং সঞ্চালনায় ছিলেন আরাফাত রহমান। আলোচনা সভায় বক্তব্য রাখেন শাহ আল মাসুদ রানা, শাহ আল মামুন, আসাদুজ্জামান রফিক ও জাহিদ অনিকসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আজকালের খবর/বিএস 









Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft