সোমবার ১৮ মে ২০২৬
২য় পদ্মা সেতুর দাবিতে গোয়ালন্দে মানববন্ধন
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ১৭.০৫.২০২৬ ৫:৫৬ পিএম  (ভিজিট : ২৭)
রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌরুটে দ্রুত ২য় পদ্মা সেতু নির্মাণের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসস্ট্যান্ড এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে ‘গোয়ালন্দ প্রতিবাদ মঞ্চ’-এর আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ফেরি সংকট, নাব্যতার অভাব ও দীর্ঘ যানজটের কারণে প্রতিদিন যাত্রী এবং পরিবহন খাত চরম ক্ষতির মুখে পড়ছে। এই ভোগান্তি দূর করতে এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে দ্রুত ২য় পদ্মা সেতু নির্মাণ করা এখন সময়ের দাবি। একই সাথে বক্তারা সরকারের প্রস্তাবিত পদ্মা ব্যারাজ প্রকল্পকে স্বাগত জানিয়ে বলেন, তারা ব্যারাজের বিপক্ষে নন, তবে ব্যারাজের পাশাপাশি এই নৌরুটে সেতু নির্মাণ করা অত্যন্ত জরুরি।

মানববন্ধনে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামী, যুবদল, ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সাধারণ মানুষ অংশ নেন।

আজকালের খবর/কাওছার আল হাবীব







আরও খবর


Advertisement
Loading...
Loading...
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : রাপা প্লাজা( ৭ম তলা), রোড-২৭ (পুরাতন) ১৬ (নতুন), ধানমন্ডি, ঢাকা -১২০৯।
ফোন: ৪১০২১৯১৫-৬, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft